Subject

    Bank Exam

    Topic

    জনতা ব্যাংক পিএলসি [অফিসার (রুরাল ক্রেডিট)] - ১৮.০৭.২০২৫

    'কারক' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

    ক)
    ধ্বনিতত্ত্ব
    খ)
    রূপতত্ত্ব
    গ)
    বাক্যতত্ত্ব
    ঘ)
    অর্থতত্ত্ব

    Explanation

    বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় : 4টি ক. ধ্বনিতত্ত্ব (Phonology): বর্ণ, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনি পরিবর্তন ও লোপ, বর্ণের বিন্যাস। খ. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology):  লিঙ্গ, সমাস, বচন, ধাতু, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, দ্বিরুক্তি, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়। গ. বাক্যতত্ত্ব (Syntax): যতিচিহ্ন, কারক বিশ্লেষণ , বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, পদক্রম, বাচ্য, উক্তি ও বাক্য সংক্রান্ত সকল বিষয়, পদের রূপ পরিবর্তন, বাক্যতত্ত্ব। ঘ. অর্থতত্ত্ব (Semantic): ''শব্দ ও বাক্যের অর্থবিচার'', বিপরীতার্থক, মুখ্যার্থ ও গৌণার্থ, বাগধারা। [পদ - রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব উভয়টিতেই আলোচিত হয়। শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন পদ হয়। আবার শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তা পদ হয়। অতএব পদের সাথে শব্দ ও বাক্যের সম্পর্ক রয়েছে। তাই পদ ব্যাকরণের শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্ব উভয়টিতেই আলোচিত হয়। পদ পরিবর্তন ও পদক্রম - ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।]

    Find Tutors

    View all Tutors