Subject

    Bank Exam

    Topic

    জনতা ব্যাংক পিএলসি [অফিসার (রুরাল ক্রেডিট)] - ১৮.০৭.২০২৫

    কায়কোবাদের 'মহাশ্মশান' কত সালে প্রকাশিত হয়?

    ক)
    ১৮৫৭
    খ)
    ১৮৭০
    গ)
    ১৯০৪
    ঘ)
    ১৯৫১

    Explanation

    [প্রশ্নটিতে সঠিক উত্তর ছিল না তাই সঠিক উত্তর দিয়ে প্রশ্নটি মডিফাই করা হয়েছে] [মূল প্রশ্ন: কায়কোবাদের 'মহাশ্মশান' কত সালে প্রকাশিত হয়? ক) ১৮৫৭  খ) ১৮৭০   গ) ১৯০০    ঘ) ১৯৫১] • আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)। • তার প্রকৃত নাম- কাজেম আল কোরেশী। কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। • তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন। • 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য। • এটি প্রকাশিত হয় ১৯০৪ সালে। (বাংলাপিডিয়ার মতে ১৯০৪ সাল, আর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখরের মতে ১৯০৫ সাল) • এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। • মহাশ্মশান কাব্যের মোট তিনটি খণ্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে। • তাঁর রচিত কাব্যগ্রন্থ হলোঃ - অশ্রুমালা (গীতিকাব্য), - কুসুমকানন, - শিবমন্দির, - বিরহ বিলাপ, - শ্মশানভষ্ম, - অমিয়ধারা, - মহররম শরীফ, - প্রেম পারিজাত, - মন্দাকিনী ধারা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors