Explanation
- অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়। - অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। ধরা যাক, পৃথিবীর ভর = M, বস্তুর ভর = m, বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব = d তাহলে মহাকর্ষ সূত্রানুসারে অভিকর্ষ বল, F = GMm/d 2 - অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। যেহেতু G এবং পৃথিবীর ভর M ধ্রুবক, তাই g-এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d-এর ওপর নির্ভর করে। - অর্থাৎ g-এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। g-এর মানের ভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। g -এর মান নিম্মে দেওয়া হলঃ মেরু অঞ্চল- ৯.৮৩২১৭ ms -2 বিষুব অঞ্চল- ৯.৭৮০৩৯ ms -2