Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    জাতিসংঘ

    WIPO এর সদর দপ্তর কোথায়?

    ক)
    ব্রাসেলস
    খ)
    নিউইয়র্ক
    গ)
    জেনেভা
    ঘ)
    ভিয়েনা

    Explanation

    WIPO - ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়। - এর পূর্ণরূপ World Intellectual Property Organization. - এটি ১৯৭৪ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয়। - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা। - এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা। - WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। - সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। - বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে। - WIPO এর বর্তমান মহাপরিচালক – ড্যারেন ট্যাং। - বাংলাদেশে WIPO’র হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)।

    Find Tutors

    View all Tutors