Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    জাতিসংঘ

    UNHCR কত সালে প্রতিষ্ঠিত হয়?

    ক)
    ১৯৪৫ সালে
    খ)
    ১৯৫০ সালে
    গ)
    ১৯৪৮ সালে
    ঘ)
    ১৯৫৫ সালে

    Explanation

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR ) ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংস্থাটি মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আশ্রয় এবং নিবন্ধন সেবা দিয়ে আসছে। - UNHCR -এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees । - এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইউরোপীয় শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে গঠিত হয়। - সংস্থাটির প্রধানকে বলা হয় হাইকমিশনার , আর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। - বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা, আশ্রয়, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে UNHCR কাজ করে যাচ্ছে। - এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সংস্থাটি দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—প্রথমটি ১৯৫৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে । - উল্লেখ্য, বর্তমানে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান ও স্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    Find Tutors

    View all Tutors