- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি । - বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়। - বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। - নির্বাহী বোর্ডের এই নির্বাচনে ১৮৪ ভোটের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। - বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।