Subject
Bank Exam
Topic
Joint Recruitment Test for 8 Banks - (Officers/General) - 21.01.2022
The length of Padma Bridge is ....
The length of Padma Bridge is ....
ক)
4.15 kmখ)
5.14kmগ)
6.74kmঘ)
6.15kmExplanation
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান, এবং ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থ নিয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মসেতু। একজনজরে পদ্মা সেতু : ♦ পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’। ♦ পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। (যা বিশ্বে প্রথম) ♦ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। ♦ ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল ৫২৪ কোটি টাকা। ♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ♦ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার। ♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার। ♦ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ। ♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি। ♦ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট। ♦ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। ♦ পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি। ♦ প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে। ♦ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি। ♦ পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। ♦ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে। ♦ পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার। ♦ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। ♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর। ♦ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি। ♦ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে। ♦ সেতুটি নির্মিত হলে দেশের মোট জিডিপি ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে।Related questions
মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধিবিচ্ছেদ কী ?The area of rectangle is 40 cm² and one of its sides is 8 cm long .What will be its perimeter?'ভুশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?If each side of a rectangle is increased by 20% ,the increase in the area of a rectangle will be ....'কাছা ঢিলা ' বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?Which of the following is a social media company?'অহি শব্দটির সমার্থক শব্দ কোনটি?What is the smallest unit of data transmission ?
