Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪২তম (সাধারণ অংশ)

    Sustainable Development Goals (SDG) কয়টি?

    ক)
    ১৩ টি
    খ)
    ১৫ টি
    গ)
    ১৭টি
    ঘ)
    ৩১ টি

    Explanation

    ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।  UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী। ১. দারিদ্র্য বিমোচন ২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য ৪. মানসম্মত শিক্ষা ৫. লিঙ্গ সমতা ৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ৮. কর্মসংস্হান ও অর্থনীতি ৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস ১১. টেকসই নগর ও সম্প্রদায় ১২. পরিমিত ভোগ ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৪. টেকসই মহাসাগর ১৫. ভূমির টেকসই ব্যবহার ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব

    Find Tutors

    View all Tutors