Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার) - ০৪.১১.২০২৩

    Sustainable Development Goal (SDG) এর Goal কতটি?

    ক)
    ১৫টি
    খ)
    ১৭টি
    গ)
    ২০টি
    ঘ)
    ২৫টি

    Explanation

    - সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ধারাবাহিকতায়, ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) গ্রহণ করা হয়। - এসডিজির মূলনীতি হলো: "Leaving no one behind," অর্থাৎ কাউকে পেছনে ফেলে না রাখা। - এসডিজিতে ১৭টি প্রধান লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে. - যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য লক্ষ্যস্থির করা হয়। - এর মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। - এসডিজির বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ সালে এবং এটি শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০৩০ সালে। এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: - প্রথম : দারিদ্র্য নির্মূল - দ্বিতীয় : ক্ষুধামুক্তি - তৃতীয় : সুস্বাস্থ্য - চতুর্থ : মানসম্মত শিক্ষা - পঞ্চম : লিঙ্গ সমতা - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - দশম : বৈষম্য হ্রাস - একাদশ : টেকসই শহর ও জনগণ - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান - পঞ্চদশ : স্থলভাগের জীবন - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

    Find Tutors

    View all Tutors