Subject
আন্তর্জাতিক বিষয়াবলি
Topic
জাতিসংঘ
SDG এর কোন লক্ষ্যমাত্রাটি জলবায়ু বিষয়ক?
SDG এর কোন লক্ষ্যমাত্রাটি জলবায়ু বিষয়ক?
ক)
দশমখ)
ত্রয়োদশগ)
দ্বাদশঘ)
চতুর্দশExplanation
২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী। ১. দারিদ্র্য বিমোচন ২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য ৪. মানসম্মত শিক্ষা ৫. লিঙ্গ সমতা ৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ৮. কর্মসংস্হান ও অর্থনীতি ৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস ১১. টেকসই নগর ও সম্প্রদায় ১২. পরিমিত ভোগ ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৪. টেকসই মহাসাগর ১৫. ভূমির টেকসই ব্যবহার ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্বRelated questions
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড(MDG) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?Sustainable Development Goals(SDG) এর ১৭টি লক্ষের মধ্যে প্রথম লক্ষ্য কি?মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?HDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন?SDG এর সহযোগী লক্ষমাত্রা কয়টি?টেকসই উন্নয়ন লক্ষমাত্রা(SDG) এর সহযোগী লক্ষমাত্রা কয়টি?International Year of Sustainable and Resilient Tourism' কোন সাল?International Year of Volunteers for Sustainable Development কোন সাল?
