Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    বিশ্ব অর্থনীতি

    OPEC- এর সঙ্গে তেল কোম্পানির যোগসাজশ বন্ধে কোন দেশে বিল পেশ করা হয়?

    ক)
    যুক্তরাষ্ট্র
    খ)
    চীন
    গ)
    রাশিয়া
    ঘ)
    ফ্রান্স

    Explanation

    - দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ। - ওপেক হলো তেল রপ্তানিকারক কিছু দেশের জোট, যারা বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল বিক্রি করে। - এই জোটের অন্যতম সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ইরান। - এসব দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে। - তেলের দাম বাড়ানোর জন্য ওপেক এবং সহযোগী কিছু দেশ বর্তমানে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। - জ্বালানি কোম্পানিগুলো যাতে ওপেকের সদস্য দেশের সঙ্গে যোগসাজশ করে তেলের দাম বাড়াতে না পারে সে জন্যে ডেমোক্র্যাটিক পার্টির দুজন সদস্য এমন একটি বিল কংগ্রেসে পেশ করেছেন। - মার্কিন কংগ্রেসে বিলটি এনেছেন সিনেটার এডওয়ার্ড মার্কি এবং প্রতিনিধি পরিষদ সদস্য নেনেট ব্যারাগান।

    Find Tutors

    View all Tutors