Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    বিশ্ব অর্থনীতি

    IMF এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?

    ক)
    চীন
    খ)
    যুক্তরাষ্ট্র
    গ)
    জাপান
    ঘ)
    জার্মানি

    Explanation

    - চলতি বছরের হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির তালিকা প্রকাশ করেছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। - এ তালিকায় প্রথমেই আছে যুক্তরাষ্ট্র । চলতি বছর ৩০.৩৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশটির অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ২.২ শতাংশ। দেশটির জনগণের মাথাপিছু আয় ৮৯.৬৮ হাজার ডলার। - দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের জিডিপির পরিমাণ ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির নাগরিকদের মাথাপিছু আয় ১৩.৮৭ হাজার মার্কিন ডলার। অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ৪.৫ শতাংশ। - তালিকার তৃতীয় স্থানে থাকা জার্মানির প্রবৃদ্ধির হার হবে ০.৮ শতাংশ। দেশটির জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৫৭.৯১ হাজার মার্কিন ডলার। - চতুর্থ স্থানে থাকা জাপানের প্রবৃদ্ধির হার হবে ১.১ শতাংশ। দেশটির জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৩৫.৬১ হাজার ডলার। - পঞ্চম শীর্ষ অর্থনীতির দেশ হিসাবে তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। দেশটির জিডিপি ৪.২৭ ট্রিলিয়ন ডলারের। অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। দেশটির জনগণের মাথাপিছু আয় গড়ে ২. ৯৪ হাজার ডলার। - শীর্ষ ১০ অর্থনীতির বাকি পাঁচ দেশ হলো যুক্তরাজ্য (৩.৭৩ ট্রিলিয়ন ডলার), ফ্রান্স (৩.২৮ ট্রিলিয়ন ডলার), ইতালি (২.৪৬ ট্রিলিয়ন ডলার), কানাডা (২.৩৩ ট্রিলিয়ন ডলার) ও ব্রাজিল (২.৩৩ ট্রিলিয়ন ডলার)। সূত্র : ফোর্বস

    Find Tutors

    View all Tutors