Subject

    Govt.Jobs

    Topic

    বেপজা (সহকারি ব্যবস্থাপক) - ২.০৪.২০২১

    How many goals were set in The Sustainable Development 2030 Agenda?

    ক)
    15
    খ)
    16
    গ)
    18
    ঘ)
    17

    Explanation

    ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world : The 2030 Agenda for Sustainable development শিরোনামে একটি কর্মসূচী গৃহীত হয় । সারা বিশ্বের মানুষের শান্তি , সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ২০৩০ এজেন্ডা এমন একটি কর্মপরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার এবং ক্ষুধা ও দারিদ্রসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে । - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । - এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । - ২১ সেপ্টেম্বর ২০২১ সালে, SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পদক লাভ করেন। এসডিজির ১৭টি লক্ষ্য হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

    Find Tutors

    View all Tutors