Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    পরিবেশ ও জলবায়ু

    COP28-এ বাংলাদেশের অবস্থান কী ছিল?

    ক)
    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠার জন্য সমর্থন
    খ)
    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরও বেশি অর্থায়নের দাবি
    গ)
    অভিযোজন-সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য ‘গ্লোবাল গোল অন এডাপটেশন’-এর কাঠামো ঠিক করা
    ঘ)
    সবগুলো

    Explanation

    - জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)। - UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। - সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি। - বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে। - এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২৮তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়। - এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রায় ৭০ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে বাংলাদেশ থেকে সরকারি প্রতিনিধিদলের হয়ে ৩৭জন সম্মেলনে অংশ নিয়েছেন। এ সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর মধ্যে ছিল: - জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠার জন্য সমর্থন: বাংলাদেশ এই তহবিল প্রতিষ্ঠার জন্য তীব্রভাবে লবি করেছে। - জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরও বেশি অর্থায়নের দাবি: বাংলাদেশের প্রতিনিধিরা উন্নত দেশগুলোর কাছ থেকে $100 বিলিয়ন ডলারের বার্ষিক অর্থায়ন লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি জানায়। - সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর (LDCs) জন্য বিশেষ সহায়তার দাবি: বাংলাদেশ LDCs-এর জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছে। - অভিযোজন-সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য ‘গ্লোবাল গোল অন এডাপটেশন’-এর কাঠামো ঠিক করা - ২০২৫ পরবর্তী সময়ে জলবায়ু অর্থায়নের জন্য ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল অন ক্লাইমেট ফাইন্যান্স’ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রত্যাশা

    Find Tutors

    View all Tutors