Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    পরিবেশ বিজ্ঞান

    CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন কিসের জন্য দায়ী ?

    ক)
    বায়ুর উত্তাপ বাড়ানোর জন্য
    খ)
    এসিড বৃষ্টি সৃষ্টি করার জন্য
    গ)
    ওজোন স্তর নষ্ট করার জন্য
    ঘ)
    বেশি বৃষ্টিপাতের জন্য

    Explanation

    আবিস্কারকঃ ১৯১৩ সালে ফরাসী বিজ্ঞানী ফ্যাব্রি ও বুশন সর্বপ্রথম ওজোন স্তরের উপস্থিতি প্রমাণ করেন । সংজ্ঞাঃ স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতার মধ্যে ওজন গ্যাসযুক্ত যে বায়ুস্তরটি রয়েছে তাকে ওজোনমণ্ডল বা ওজোনস্তর (Ozonosphere Or, Ozone Layer) বলা হয় । বিস্তারঃ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতায় ওজোন স্তর অবস্থিত । বৈশিষ্ট্যঃ ওজোনমণ্ডল বা ওজোনস্তর – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ – (ক) এই স্তরটি মূলত ওজন গ্যাস (O3) দ্বারা গঠিত । (খ) এই স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে । (গ) এই স্তরটি বায়ুমন্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রন করে । গুরুত্বঃ ওজোনমণ্ডল বা ওজোনস্তর – এর গুরুত্বগুলি হলো নিম্নরূপ – (ক) এই স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে, যা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে (Ultra-Violet Ray) শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না, যার ফলে জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় । (খ) বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে । (গ) জীববৈচিত্র রক্ষা করে । (ঘ) ওজোন গ্যাস সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হলেও তা বায়ুমন্ডলীয় তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

    Find Tutors

    View all Tutors