Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    আন্তর্জাতিক সংস্থা

    BIMSTEC গঠিত হয়-

    ক)
    ৬ জুন, ১৯৯৭
    খ)
    ৬ জুন, ১৯৯৮
    গ)
    ৬ জুলাই, ১৯৯৭
    ঘ)
    ৬ জুলাই, ১৯৯৮

    Explanation

    বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট। ১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অন্যযায়ী এই জোটের নাম দেয়া হয় - BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation). প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ন সদস্য হিসেব গ্রহন করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়। এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়। এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভূটান। এর মধ্যে প্রথম চারটি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য।

    Find Tutors

    View all Tutors