Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ১১তম

    A rolling stone gathers no moss. What "rolling" is?

    ক)
    Gerund
    খ)
    Varbal noun
    গ)
    Participle
    ঘ)
    Adjective

    Explanation

    A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle? প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle , কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective , participle নয়। বিস্তারিত ব্যাখ্যা: - rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে। - তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun) -এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে। - ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ। উত্তর নির্ধারণের নিয়ম: - অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"। - যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"। অপশন সম্পর্কিত মতামত: প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb -এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা। একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective । ============ Gerund হলো ক্রিয়ার -ing রূপ, যা বিশেষ্যের মতো কাজ করে; যেমন, "Swimming is fun." এখানে, "swimming" একটি ক্রিয়াকে বিশেষ্যে পরিণত করেছে। Verbal noun হলো ক্রিয়া থেকে গঠিত বিশেষ্য, কিন্তু এটি Gerund এর মতো ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি ধারণ করে না। Adjective হলো বিশেষণ, যা কোনো নাম বা বিশেষ্যকে বর্ণনা করে। যদিও "rolling" এখানে একটি বিশেষণের মতো কাজ করছে বা বর্ণনা করছে, তবে এর গঠন ও ব্যবহার অনুযায়ী এটি একটি Participle হিসেবে গণ্য হয়।

    Find Tutors

    View all Tutors