Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ৭১ এ রাজাকার নির্বাচন করত কোন দল?

    ক)
    শান্তি কমিটি
    খ)
    যুক্তফ্রন্ট
    গ)
    নাগরিক কমিটি
    ঘ)
    গেরিলা বাহিনী

    Explanation

    শান্তি কমিটি: - ৪ঠা এপ্রিল '৭১ জনাব নুরুল আমিনের নেতৃত্বে অধ্যাপক গোলাম আযম ও খাজা খয়েরউদ্দীন টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে সর্বপ্রকার রাজনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং "নাগরিক কমিটি" গঠনের প্রস্তাব পেশ করেন। - ৬ই এপ্রিল '৭১ অধ্যাপক গোলাম আযম ও হামিদুল হক চৌধুরী টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে "নাগরিক শান্তি কমিটি" গঠনের প্রস্তাব দেন। - ৯ই এপ্রিল '৭১ ঢাকায় ১৪০ সদস্য নিয়ে "নাগরিক শান্তি কমিটি" গঠিত হয়। - ১৭ই এপ্রিল '৭১ এই কমিটির নাম পরিবর্তন করে " শান্তি কমিটি " রাখা হয় এবং জেলা ও মহকুমা পর্যায়ে এই কমিটি গঠিত হয়। - রাজাকার নির্বাচন, নিয়োগ ও নিয়ন্ত্রণ এই কমিটির অন্যতম দায়িত্ব ছিল।

    Find Tutors

    View all Tutors