Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ভূগোল ও পরিচিতি
৬টি জনপদকে একত্রিত করে 'বাঙ্গালাহ' নামকরণ করেন কে?
৬টি জনপদকে একত্রিত করে 'বাঙ্গালাহ' নামকরণ করেন কে?
ক)
ফকরুদ্দিন মুবারক শাহখ)
শামসুদ্দিন ইলিয়াস শাহগ)
আকবরঘ)
ঈশা খানExplanation
মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে। - ‘বাংলা' নামের উৎপত্তি ঃ বঙ্গ ধাতু থেকে। - 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ হিন্দু ধর্মের 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে। এটি ঋগ্বেদ এর অংশ। - সর্বপ্রথম দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে (আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাষদ)। তিনি 'বাংলা' নামের উৎপত্তি সম্পর্কে দেখান, এদেশের প্রাচীন নাম 'বঙ্গ' এর সাথে বাধঁ বা জমির সীমানা সূচক 'আল' যোগে 'বাংলা' শব্দ গঠিত হয়। - প্রথম বিদেশি পর্যটক হিসবে 'বাঙ্গালা' শব্দের ব্যাবহার করেন ঃ ইবনে বতুতা।Related questions
লন্ডনে কতজন বিশিষ্ট বাঙ্গালির নামে ভবন নামকরণ করা হবে?বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল -সুন্দরবন নামে ভারতের কোন রাজ্যে নতুন জেলার নামকরণ করা হচ্ছে?ঘুর্ণিঝড় 'মোখা' এর নামকরণ করে কোন দেশ?নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কী?বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কী?দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি 'বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি'-র নতুন নাম কী?চট্টগ্রাম সিটি করপোরেশনের আমবাগান এলাকাস্থ 'শেখ রাসেল পার্কের' নতুন নাম কী?
