Subject

    প্রকৌশলী

    Topic

    বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) (উপ সহকারী প্রকৌশলী) - ২৭-০৪-২০২৪

    ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?

    ক)
    ২২৯.৬০ টাকা
    খ)
    ১২৯.২৯ টাকা
    গ)
    ২২৭.৮০ টাকা
    ঘ)
    ৬০০ টাকা

    Explanation

    চৌবাচ্চাটি বর্গাকৃতির, যার গভীরতা ২.৫ মিটার মনে করি, বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ক মিটার ∴ বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন = ক × ক × ২.৫ ঘ.মি. = ২.৫ × ক ২ ঘনমিটার চৌবাচ্চাটিতে পানি ধরে ২৮,৯০০ লিটার = ২৮৯০০ × ১০০০ ঘন সে.মি. [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.] = ২৮৯০০০০০ ঘন সে.মি. = ২৮.৯ ঘনমিটার [যেহেতু, ১০০০০০০ ঘন সে.মি. = ১ ঘন মিটার] প্রশ্নমতে, ২.৫ × ক ২ = ২৮.৯ বা, ক ২ = ১১.৫৬ ∴ ক = ৩.৪ বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ৩.৪ মিটার ∴ বর্গাকৃতি চৌবাচ্চার তলের ক্ষেত্রফল = ক ২ বর্গমিটার = (৩.৪) ২ = ১১.৫৬ বর্গমিটার সুতরাং, বর্গাকৃতি চৌবাচ্চার ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = ৪ × (৩.৪ × ২.৫) = ৩৪ বর্গমিটার ∴ চৌবাচ্চাটির তলা ও ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = (১১.৫৬ + ৩৪) = ৪৫.৫৬ বর্গমিটার প্রতি বর্গমিটার ৫ টাকা খরচে এলুমিনিয়ামের পাত লাগাতে মোট খরচ হবে = ৫ × ৪৫.৫৬ = ২২৭.৮০ টাকা

    Find Tutors

    View all Tutors