Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
২৫ মার্চ , ১৯৭১ সালের মধ্যরাতে বঙ্গবন্ধুকে যে অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিলো তার নাম কী ছিল ?
২৫ মার্চ , ১৯৭১ সালের মধ্যরাতে বঙ্গবন্ধুকে যে অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিলো তার নাম কী ছিল ?
ক)
অপারেশন সার্চ লাইটখ)
অপারেশন ক্লিন হার্টগ)
অপারেশন বিগ বার্ডঘ)
অপারেশন ব্লু বার্ডExplanation
- বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানিদের হাতে বন্দী করার প্রক্রিয়ার নামই ছিল ‘অপারেশন বিগ বার্ড’। - সে রাতে লে. কর্নেল জেড.এ. খান ও মেজর বেলাল শেখ মুজিবের বাড়িতে পরিচালিত অভিযানের নেতৃত্বে ছিলেন। সেনারা যখন মুজিবের বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন বাড়ির সামনে থেকে গুলি ছোড়া হয়। তবে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। এরপর কয়েকজন সেনা বাড়ির দেওয়াল টপকে ভেতরে ঢোকে। সেখানে স্টেনগানের ফায়ার আর চিৎকার করে মুজিবকে ডেকে তারা সেনাদের আসার বার্তা দেয়। কিন্তু ভেতর থেকে কোন সাড়া আসেনি। এরপর পাক সেনারা মুজিবের শোয়ার ঘরে বাহির থেকে তালা দেওয়া দেখতে পায়। সৈন্যরা গুলি করে তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তিনি (মুজিব) নিজেকে গ্রেফতারের আহ্বান জানান। তাঁকে ও তার পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এরপর ৫৭ ব্রিগেডের কমান্ডর মেজর জাফর তার ওয়ারলেসে বলেন, ‘ বিগ বার্ড ইন কেইজ ’ আদার্স নট ইন দেয়ার নেস্ট’ ওভার।Related questions
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৩১ অক্টোবর ২০২২ কাকে 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার' (মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা )প্রদান করা হয়?মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার পরিচালক কে?নতুন করে আরও কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?বর্তমানে গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কত?জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে?মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই A Time to Dream and a Time of Despair এর লেখক কে?অপারেশন জ্যাকপট হলো____
