Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    সরকার ব্যবস্থা

    ২৫ নভেম্বর ২০২৪ একনেক-এর সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কতটি প্রকল্প অনুমোদন করা হয়?

    ক)
    ৩টি
    খ)
    ৪টি
    গ)
    ৫টি
    ঘ)
    ৬টি

    Explanation

    - ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মোট ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। - এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫,৯১৫.৯৯ কোটি টাকা। ব্যয়ের উৎসগুলো নিম্নরূপ: - সরকারি অর্থায়ন: ১,০৯৫.৯৪ কোটি টাকা - বৈদেশিক অর্থায়ন: ৪,৭৮৭.৫০ কোটি টাকা - সংস্থার নিজস্ব অর্থায়ন: ৩২.৫৫ কোটি টাকা একনেক সভায় অনুমোদিত ৫টি প্রকল্প: ১) পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন - বাস্তবায়ন সংস্থা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২) ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ - বাস্তবায়ন সংস্থা: শিক্ষা মন্ত্রণালয়। ৩) মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা - বাস্তবায়ন সংস্থা: নৌপরিবহন মন্ত্রণালয়। ৪) চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪) - বাস্তবায়ন সংস্থা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ৫) ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত) - বাস্তবায়ন সংস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ২টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। তথ্যসূত্র: বণিক বার্তা (২৫ নভেম্বর, ২০২৪)।

    Find Tutors

    View all Tutors