Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    বিশ্ব অর্থনীতি

    ২০২৪ সালে ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে?

    ক)
    কমলা হ্যারিস
    খ)
    টেইলর সুইফট
    গ)
    মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস
    ঘ)
    উরসুলা ফন ডার লিয়েন

    Explanation

    - গত দুই বছরের মতো এবারও বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। - ৬৬ বছর বয়সী উরসুলা ২০১৯ সাল থেকে এ পদে রয়েছেন। - তিনি ইসির প্রথম নারী প্রেসিডেন্ট। গত জুলাইয়ে আরও পাঁচ বছরের জন্য ইসির প্রেসিডেন্ট হয়েছেন উরসুলা। - এখন অখণ্ড ইউরোপীয় জোটের গণতন্ত্র সুসংহত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। - এর আগে উরসুলা ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সর্বশেষ ছয় বছর ছিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। এই তালিকায় শীর্ষ ১০ ক্ষমতাধর নারীর নাম- উরসুলা ফন ডার লিয়েন, ক্রিস্টিনা লাগার্দে, জর্জিয়া মেলোনি, ক্লদিয়া শেনবাউম, ম্যারি বারা, অ্যাবিগেইল জনসন, জুলি সুইট, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস, ম্যাকেঞ্জি স্কট, জেন ফ্রাসের। তথ্যসূত্র: প্রথম আলো।

    Find Tutors

    View all Tutors