Subject

    Govt.Jobs

    Topic

    প্রতিরক্ষা মন্ত্রনালয় (সহকারি পরিচালক-নন টেকনিক্যাল) -০৩.০২.২০২৩

    ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?

    ক)
    ভারত
    খ)
    সুইজারল্যান্ড
    গ)
    বাংলাদেশ
    ঘ)
    যুক্তরাষ্ট্র

    Explanation

    ● ১ ফেব্রুয়ারি, ২০২২ সালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তিস্থাপন/বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য পিবিসির সভাপতি নির্বাচিত হন। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পিবিসির প্রথম নারী সভাপতি। পিবিসি জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এ সংস্থা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোয় শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। ● সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত ৭টি দেশ, নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত ৭টি দেশ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক নির্বাচিত ৭টি দেশ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ অর্থ প্রদানকারী ৫টি দেশ ও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী ৫ দেশ থেকে নির্বাচিত সদস্যসহ ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে পিবিসি প্রতিষ্ঠিত হয়। ● উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ প্রথম এ কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

    Find Tutors

    View all Tutors