Subject

    Govt.Jobs

    Topic

    ডাক অধিদপ্তর (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস / সমমান)- ১৭.০৫.২০২৪

    ১৯ শতকের মহিলা কবির নাম-

    ক)
    নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
    খ)
    রহিমুন্নেসা
    গ)
    বেগম রোকেয়া
    ঘ)
    নুরুন্নেসা খাতুন

    Explanation

    নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী (১৮৩৪-১৯০৩) - দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব এবং নারী শিক্ষার পথিকৃৎ। - আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে ১৯ শতকের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিত। - তিনিই প্রথম মুসলিম গদ্য-পদ্য লেখিকা ছিলেন। • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি: - রূপজালাল (১৮৭৬) - সঙ্গীত লহরী - সঙ্গীত সার। রহিমুন্নেছা (১৭৬৩-১৮০০) - অন্ত্যমধ্যযুগীয় বা মধ্যযুগের শেষের অর্থাৎ ১৮ শতকের শেষের বাংলা সাহিত্যের একজন কবি। - তাঁকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি বলা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) - ২০ শতকের প্রারম্ভিককালের বাঙালি চিন্তাবিদ, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক। - তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী (১৮৯৪-১৯৭৫) - ২০ শতকের বাংলার প্রথম মুসলিম নারী ঔপন্যাসিক।

    Find Tutors

    View all Tutors