Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত?
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত?
ক)
ঐতিহাসিক মুজিবনগর দিবসখ)
বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্যগ)
গণঅভ্যুত্থান দিবসের জন্যঘ)
ঐতিহাসিক ৬ দফা ঘোষণার জনExplanation
১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধু সেদিন মঞ্চে আরোহণ করেন বিকাল ৩ টা ২০ মিনিটে। ভাষণ দেন ১৮-১৯ মিনিট। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের (১৫ খন্ড) তথ্য অনুসারে ৭ মার্চের ভাষণ ছিল ১৮ মিনিটের। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। বাঙালিদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা কর। ৭ মার্চের ভাষণের জন্যই নিউজ উইক ম্যাগাজিন ৫ এপ্রিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি' বলে উল্লেখ করে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর মতে, ভাষণ ছিল ২৩ মিনিটের কিন্তু রেকর্ড হয়েছে ১৮-১৯ মিনিট ।Related questions
স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-১৯৭১ এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার প্রথম রায় ঘোষণা হয় কবে?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয়-স্বাধীনতার ঘোষণাপত্র কে লিপিবদ্ধ করেন?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়-
