Subject

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

    Topic

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এয়ারপোর্ট ফায়ার লিডার) - ২৭.০১.২০২৪

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?

    ক)
    বাংলার বিদ্রোহী
    খ)
    মূলধারা
    গ)
    বিদ্রোহে বাঙ্গালী
    ঘ)
    বাঙ্গালীর ইতিহাস

    Explanation

    - মইদুল হাসান রচিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'মূলধারা ৭১' (১৯৮৬)। - মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর সহযোগী থাকার সুবাদে লেখক এ গ্রন্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের নিরেট বর্ণনা দিয়েছেন। - ১৯৭১ সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল মূল উপাদানকেই তিনি একত্রে এ গ্রন্থে তুলে ধরেছেন। - নীহাররঞ্জন রায় রচিত বাংলার ইতিহাস বিষয়ক গ্রন্থ 'বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব (১৯৪৯)। - বাংলাদেশের বয়স ৫০ বছর উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য বাংলার ইতিহাস নিয়ে মুনতাসির মামুন কর্তৃক রচিত গ্রন্থ 'বিদ্রোহী বাঙালি' (২০২১)। - ওয়াকিল আহমদ রচিত বাংলার ইতিহাসভিত্তিক গ্রন্থ 'বাংলার বিদ্রোহী বারো ভূঁইয়া : ইতিহাস ও মিথ' (২০২৩)।

    Find Tutors

    View all Tutors