Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    সরকার ব্যবস্থা

    ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

    ক)
    বিচারপতি এ বি সিদ্দীক
    খ)
    বিচারপতি এম এন হুদা
    গ)
    বিচারপতি আবদুস সাত্তার
    ঘ)
    বিচারপতি আবু সাইদ চৌধুরী

    Explanation

    - ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচনে মোট ২৪টি দল অংশ নিয়েছিল। - নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মার্কা পায়। - ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য ভাসানী প্রথমে রাজী হলেও নভেম্বর মাসের শেষ দিকে এসে তিনি নির্বাচন বর্জনের ডাক দিয়ে নির্বাচন থেকে সরে যান। - জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টির ছিল তলোয়ার প্রতীক। - জাতীয় পরিষদের সে নির্বাচনে পূর্ব পাকিস্তানে ছিল ১৬২ টি আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল ১৩৮টি আসন । - নির্বাচন প্রধান হিসেবে দায়িত্ব দেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সাত্তার । - তিনি ১৯৬৯-৭২ সালে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন। - প্রাথমিকভাবে ১৯৭০ সালের ৫ অক্টোবর দেশে জাতীয় পরিষদের এবং ২২ অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। - বন্যার জন্য ১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ নির্দিষ্ট করা হয়। - পূর্ব পাকিস্তানে ১৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টি আসনে জয়লাভ করে।

    Find Tutors

    View all Tutors