Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
১৯৪৮-৫২ সাল পর্যন্ত 'ভাষা আন্দোলন দিবস' পালিত হতো কয় তারিখে?
১৯৪৮-৫২ সাল পর্যন্ত 'ভাষা আন্দোলন দিবস' পালিত হতো কয় তারিখে?
ক)
২ মার্চখ)
১১ মার্চগ)
১০ এপ্রিলঘ)
১৮ এপ্রিলExplanation
• পাকিস্তানের উর্দুর প্রতি অনড় অবস্থার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। • এ পরিষদের আহ্বানে ১১ মার্চ ভাষার দাবীতে সাধারণ ধর্মঘট পালনের সময় বহু ছাত্র আহত এবং বঙ্গবন্ধুসহ অনেক ছাত্র গ্রেফতার হন। • পরে ছাত্রদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে বন্দীদের ১৫ মার্চ মুক্তি দিতে বাধ্য হয় সরকার। • ১৯৪৮-৫২ সাল পর্যন্ত এ ১১ মার্চে ‘ভাষা আন্দোলন দিবস' পালিত হতো। • ১৯৪৮ সালের ২১ মার্চ ও ২৩ মার্চ যথাক্রমে রেসকোর্স ময়দান ও কার্জন হলে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনালের মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিলে উপস্থিত ছাত্ররা না না বলে প্রতিবাদ জানায়। -উল্লেখ্য " সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্টভাষা সংগ্রাম পরিষদ " গঠিত হয়েছিল ৩১ জানুয়ারী , ১৯৫২ সালে ।Related questions
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ গঠিত হয় কার নেতৃত্বে?১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?UNESCO এর কততম বৈঠকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়-ভাষা আন্দোলনের মুখপত্র-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে কবে থেকে ‘একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে?‘একুশে ফেব্রুয়ারি’ কত সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে ?পূর্ব বাংলার ভাষা কমিটির সভাপতি ছিলেন-
