Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ১৯৪৮ সালের ১৫ মার্চ খাজা নাজিমুদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের চুক্তিতে কতটি দাবি ছিল?

    ক)
    ২ দফা
    খ)
    ৪ দফা
    গ)
    ৬ দফা
    ঘ)
    ৮ দফা

    Explanation

    ১৯৪৮ সালের ১৫ মার্চ, মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তি করে বাংলা ভাষার দাবি মেনে নেন। চুক্তিতে গ্রেফতারকৃতদের মুক্তি, তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম বাংলা ও ব্যবস্থাপক সভায় রাষ্ট্রভাষা সংক্রান্ত বিষয় উত্থাপনের দাবি করা হয়েছিল। চুক্তির মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর আসন্ন ঢাকা সফর নির্বিঘ্নে সম্পন্ন করা। চুক্তিগুলোঃ • ভাষার প্রশ্নে গ্রেপ্তার করা সবাইকে মুক্তি প্রদান করা হবে। • পুলিশি অত্যাচারের বিষয়ে তদন্ত করে একটি বিবৃতি প্রদান করা হবে। • বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। • সংবাদপত্রের উপর হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। • আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না। • ২৯ ফেব্রুয়ারি হতে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করতে হবে। • পূর্ব বাংলার সরকারি ভাষা হিসাবে ইংরেজি উঠে যাবার পর বাংলাকে সরকারি ভাষা হিসাবে প্রবর্তন করা হবে। • রাষ্ট্র ভাষা আন্দোলন " রাষ্ট্রের দুশমনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই" এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দিবেন।

    Find Tutors

    View all Tutors