Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    ১৭ তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়?

    ক)
    ১৩৭ নং
    খ)
    ১৪০ নং
    গ)
    ২২ নং
    ঘ)
    ৬৫(৩) নং

    Explanation

    এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট ১৭ বার সংশোধন হয়েছে। ১৯৭২ সালের মূল সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদের বিধানে জাতীয় সংসদে নারী সদস্যদের জন্য সংবিধান প্রবর্তনের সময় থেকে পরবর্তী দশ বছরের মেয়াদে ১৫টি নারী আসন সংরক্ষিত রাখার বিধান যুক্ত হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে ১৫ বছরের জন্য সংসদে নারী সদস্যদের আসন সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়। ১৯৯০ সালে সংবিধানের দশম সংশোধনীর মাধ্যমে আরও দশ বছরের জন্য ৩০ জন নারী সদস্যদের আসন সংরক্ষণ করা হয়। ২০০৪ সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে আরও দশ বছরের জন্য আইনটি অব্যাহত রাখা হয় এবং নারী সদস্যদের আসন বাড়িয়ে ৪৫জন করা হয়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরবর্তী দশ বছরের জন্য আইনটি অব্যাহত রাখা হয় এবং নারী সদস্যদের আসন বাড়িয়ে ৫০ করা হয়।  সে অনুযায়ী, ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যানুপাতে (আনুপাতিক প্রতিনিধিত্বের হার পদ্ধতিতে) সংসদের সংরক্ষিত আসন বণ্টিত হয়। সর্বশেষ এই বিধানের মেয়াদ শেষ হয়ে যাবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি। তার আগেই সপ্তদশ সংশোধনীর মাধ্যেমে ৮ জুলাই ২০১৮ সালে এর মেয়াদ বাড়ানো হয়।
    কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়?সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?এ পর্যন্ত সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে?তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৫ তম সংশোধনীর মাধ্যমে রদ করা করা হয়।এখন প্রশ্ন হলো এটি কততম সংশোধনীর মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল?জরুরি অবস্থার বিধান আনা হয় কোন সংশোধনীতে?রাস্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি হয় কোন সংশোধনীতে?বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কোন সংশোধনীতে?সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা পায় কোন সংশোধনীতে?

    Find Tutors

    View all Tutors