Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    বিশ্ব অর্থনীতি

    ১৭তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

    ক)
    ৬-৭ জুলাই ২০২৫
    খ)
    ৬-৭ জুন ২০২৫
    গ)
    ১-২ জুলাই ২০২৫
    ঘ)
    ৬-৭ মে ২০২৫

    Explanation

    - BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট । - এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর সদর দপ্তর নেই। - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - BRICS এর বর্তমান সদস্য ১১ টি। - ১৭তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে, ৬-৭ জুলাই ২০২৫ । - এ সম্মেলনের সভাপতি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার। - সম্মেলনের মূল থিম ছিল “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” অর্থাৎ “গ্লোবাল সাউথের সহযোগিতা জোরদার করে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসন ব্যবস্থা গঠন”। - এতে BRICS-এর মূল সদস্য দেশগুলো ছাড়াও সম্প্রসারিত নতুন সদস্য ও পার্টনার দেশরা অংশগ্রহণ করে। - সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা, টেকসই উন্নয়ন, এবং প্রযুক্তি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। - চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সরাসরি উপস্থিত ছিলেন না; তার পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করেন।

    Find Tutors

    View all Tutors