Subject
বাংলা সাহিত্য
Topic
কাজী নজরুল ইসলাম
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান কণ্টক মুকুট শোভা।’ - কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশবিশেষ?
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান কণ্টক মুকুট শোভা।’ - কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশবিশেষ?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
কাজী নজরুল ইসলামগ)
কায়কোবাদঘ)
কামিনী রায়Explanation
-১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। - একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা - এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস - চেতনার পরিচয় পাওয়া যায়। -১৯২২ সালে তার বিখ্যাত কবিতা - সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়, এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। - এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত - ইল্ - আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি। - তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা খুকী ও কাঠবিড়ালি, লিচু - চোর, খাঁদু - দাদু ইত্যাদি তারই প্রমাণ। -কবি তার মানুষ কবিতায় বলেছিলেন: “ পূজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোন/ মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন ” তিনি কালী দেবিকে নিয়ে অনেক শ্যামা সঙ্গিত রচনা করেন, ইসলামী গজলও রচনা করেন।Related questions
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?চক্রবাক' কার লেখা?নিচের কোনটি কাজী নজরুলের গল্পগ্রন্থ নয়?কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?'ব্যথার দান' কার লেখা?কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?'ব্যথার দান' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?কাজী নজরুল ইসলাম রচিত 'আলেয়া' নাট্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
