- হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী। - বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল তার জন্ম। পিতা আবদুর রাশেদ স্কুল শিক্ষক, মাতা জোবেদা খাতুন গৃহিণী। - তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির। - ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন। - সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। - সাহিত্যস্রষ্টা হিসেবে তাঁর প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ। তার কিছু গ্রন্থঃ - লাল নীল দীপাবলি (১৯৭৬), - ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫), - কতো নদী সরোবর (১৯৮৭), - আববুকে মনে পড়ে (১৯৮৯), - বুকপকেটে জোনাকিপোকা (১৯৯৩), - আমাদের শহরে একদল দেবদূত (১৯৯৬), - অন্ধকারে গন্ধরাজ (২০০৩) প্রভৃতি ।