Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    হুমায়ুন আজাদের লেখা 'কবি অথবা দণ্ডিত অপুরুষ' কী ধরনের সাহিত্যকর্ম?

    ক)
    নাটক
    খ)
    উপন্যাস
    গ)
    প্রবন্ধ
    ঘ)
    কবিতা

    Explanation

    - হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী। - বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল তার জন্ম। পিতা আবদুর রাশেদ স্কুল শিক্ষক, মাতা জোবেদা খাতুন গৃহিণী। - তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির। - ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন। - সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। - সাহিত্যস্রষ্টা হিসেবে তাঁর প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ। হুমায়ুন আজাদ রচিত উপন্যাস : - ফালি ফালি করে কাটা চাঁদ, - সবকিছু ভেঙ্গে পড়ে, - রাজনীতিবিদগণ, - একটি খুনের স্বপ্ন - কবি অথবা দণ্ডিত অপুরুষ ইত্যাদি। - হুমায়ুন আজাদ রচিত কিশোর সাহিত্য: - ফুলের গন্ধে ঘুম আসে না, - আব্বুকে মনে পড়ে, - বুক পকেটে জোনাকি পোকা ।

    Find Tutors

    View all Tutors