Subject

    NSI নিয়োগ

    Topic

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (NSI)-(ফিল্ড স্টাফ) - ১৬.০৬.২০২৩

    হীরা অন্ধকারে চকচক করে কেন?

    ক)
    হীরায় তেজস্ক্রিয়তা বিদ্যমান তাই আলো বিচ্ছুরিত হয়
    খ)
    উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে
    গ)
    হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
    ঘ)
    হীরার ধর্ম হলো আধারে আলো বিচ্ছুরিত করা

    Explanation

    অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (total internal reflection) হলো সেই ঘটনা যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদতলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তখন আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকুই প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। আলোর এই ধর্মকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। আলোর আপতন কোণ সংকট কোণের চেয়ে কম হলে আলো প্রতিসরিত হয়, সমান হলে প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, আর বেশি হলে ঐ আলো পরবর্তী মাধ্যমে প্রবেশ না করে পূনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। হীরার উচ্চ প্রতিসরাঙ্কের কারণে এর ভীতর আলোর পূর্ণ প্রতিফলন ঘটে যার ফলে হীরা চকচক করে। তবে প্রশ্নানুযায়ী "অন্ধকারে" চকচক করা সম্ভব নয়, পূর্ণ প্রতিফলন ঘটার জন্য ন্যুনতম আলোর উৎস থাকতে হবে।

    Find Tutors

    View all Tutors