Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    ব্যক্তিত্ব ও পুরস্কার

    হিজরী সন গননা করা হয় কোন সালে ?

    ক)
    ৬০০ সালে
    খ)
    ৬২২ সালে
    গ)
    ৬২৪ সালে
    ঘ)
    ৬২৫ সালে

    Explanation

    হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহর আদর্শ ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। যার সঙ্গে জড়িত আছে বিশ্বমানবতার মুক্তির অমর কালজয়ী আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় ও পুণ্যময় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমনের ঐতিহাসিক ঘটনা। ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে আরবি হিজরি সন। এ দিন থেকেই হিজিরি সাল গণনা করা হয়।

    Find Tutors

    View all Tutors