Subject
বাংলা সাহিত্য
Topic
গ্রন্থ চরিত্র
হালিমা কোন উপন্যাসের চরিত্র?
হালিমা কোন উপন্যাসের চরিত্র?
ক)
আবদুল্লাহখ)
জীবন পথের যাত্রীগ)
পথহারাঘ)
আর্তনাদExplanation
কাজী ইমদাদুল হক রচিত আবদুল্লাহ উপন্যাসের চরিত্র হলো আবদুল্লাহ ও হালিমা। 'আবদুল্লাহ' উপন্যাসটি মূলত তৎকালীন ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত একটি উপন্যাস। উপন্যাসটি প্রকাশ করা শুরু হয় আজ থেকে ঠিক একশ বছর আগে ১৯১৮ সালে। প্রায় দেড় বছর কাল সময় ধরে কাজী ইমদাদুল হক মুসলিম ভারত পত্রিকায় এই উপন্যাসটির ৩০টি পরিচ্ছেদ প্রকাশ করেন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি মুসলমান সমাজে যেসব কুসংস্কার, গোঁড়ামি ও অজ্ঞতা মহামারী আকার ধারণ করেছিল, কাজী ইমদাদুল হক উপন্যাসটিতে তারই সুনিপুণ চিত্রায়ন করেছেন। এ উপন্যাসটি বাঙালি মুসলমান সমাজের স্বরূপ তুলে ধরেছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 'আবদুল্লাহ'র প্রশংসা করে বলেছিলেন, "'আবদুল্লাহ' বইখানি পড়ে আমি খুশি হয়েছি- বিশেষ কারণ, এই বই থেকে মুসলমানদের ঘরের কথা জানা গেল।" সমাজ সচেতন ও মুক্তমনা পাঠকদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য উপন্যাস।Related questions
রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে ?ওরে নবীন , ওরে আমার কাঁচাওরে সবুজ ,ওরে অবুঝ ,আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা- কার উক্তি ?শ্রীকান্ত চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?'অপু' কোন উপন্যাসের চরিত্র ?'ফুল্লরা' চরিত্রটি কোন গ্রন্থের ?'প্রাচ্য ও প্রতীচ্য' ও 'মোটর যোগে রাঁচি সফর ' গ্রন্থ দুটির রচয়িতা কে -'বিমলা' কোন উপন্যাসের চরিত্র?'ফেরদৌসী মজুমদার' কোন নাটকে একক অভিনয় করেন কে?
