Subject
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
Topic
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লি. (ট্রাফিক হেলপার) - ০৪.১০.২০২৪
'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে'- কার লেখা?
'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে'- কার লেখা?
ক)
কালীপ্রসন্ন ঘোষখ)
বিহারীলাল চক্রবর্তীগ)
কাজী নজরুল ইসলামঘ)
জীবনানন্দ দাশExplanation
বনলতা সেন - জীবনানন্দ দাশ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য রচনা: কাব্যগ্রন্থ: - ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ), - ধূসর পাণ্ডু লিপি, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা, - বনলতা সেন, - বেলা অবেলা কালবেলা। উপন্যাস: - মাল্যবান, - সুতীর্থ। প্রবন্ধগ্রন্থ: - কবিতার কথা। উৎস: বাংলাপিডিয়া।Related questions
কোনটি শুদ্ধ বানান?The term 'Secondary Market' is commonly used as-জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন?'যার কোনো উপায় নেই'- এক কথায় প্রকাশ কী?TCB এর পূর্ণরূপ কী?নামাজ, রোজা কোন দেশি শব্দ?সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?'অভাবগ্রস্থ লোক'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
