Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    জৈব রসায়ন

    হাইড্রোকার্বন কোন যৌগের মূল উপাদান?

    ক)
    মোম
    খ)
    কেরোসিন
    গ)
    প্রাকৃতিক গ্যাস
    ঘ)
    সবগুলোই

    Explanation

    হাইড্রোকার্বন: - হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ। যেমন - মিথেন (CH4), ইথিন (C2H4), বেনজিন (C6H6) ইত্যাদি। - যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই। - হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। যথা - (i) অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও (ii) অ্যারোমেটিক হাইড্রোকার্বন। - কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। - হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। - তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তির সৃষ্টি হয়। উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

    Find Tutors

    View all Tutors