Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    প্রাণিবিদ্যা

    হাইড্রা কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন এবং রেচন সম্পন্ন করে?

    ক)
    রক্ত সঞ্চালন
    খ)
    ব্যাপন
    গ)
    অবশোষণ
    ঘ)
    প্রশ্বাস

    Explanation

    - হাইড্রা তার দেহতলের মাধ্যমে ব্যাপন (Diffusion) প্রক্রিয়ায় রেচন ও শ্বসন সম্পন্ন করে। - Hydra আবিষ্কার করেন আব্রাহাম ট্রেম্বলে, কিন্তু এর নামকরণ করেন বিজ্ঞানী লিনিয়াস। - Hydra স্বাধীন মুক্তজীবী ও মাংসাশী প্রাণী। - Hydra মিঠা পানিতে নিমজ্জিত কঠিন বস্তু ও জলজ উদ্ভিদের পাতার নিচের পৃষ্ঠে ঝুলন্ত অবস্থায় আটকে থাকে। - কর্ষিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ, দেহের সংকোচন, প্রসারণ ও চলাচল সম্পন্ন করে থাকে। - হাইড্রা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। - মুকুলোদগম ও দ্বিবিভাজনের সাহায্যে অযৌন জনন এবং জননকোষ সৃষ্টি করে যৌন জনন সম্পন্ন করে। - Hydra মিঠাপানির প্রাণী। - এরা সাধারণত খাল, বিল, পুকুর, হ্রদ, ডোবা, ঝর্ণার পানিতে বাস করে। - ঘোলা পানিতে এদের কম পাওয়া গেলেও পরিস্কার, অপেক্ষাকৃত শীতল এবং স্রোতহীন পানিতে এদেরকে তুলনামূলক বেশি পাওয়া যায়। - চলাচলে সক্ষম হলেও Hydra অধিকাংশ সময়ই পানিতে অবস্থিত কোন বস্তুকে অবলম্বন করে বেঁচে থাকে। - অনেক সময় এরা ভাসমান পত্রখণ্ড সংলগ্ন হয়ে পানিতে নিম্নমুখী অবস্থায় ঝুলতে থাকে। উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    Find Tutors

    View all Tutors