হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
Reading
ক)
চাপ
খ)
ঘনত্ত
গ)
তাপমাত্রা
ঘ)
আর্দ্রতা
Explanation
বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহারঃ ১. হাইড্রোমিটার: তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র। ২. অডিওমিটার: শ্রবণশক্তি পরীক্ষা করা হয়। ৩. ব্যারোমিটার: বায়ুর চাপ মাপক যন্ত্র। ৪. ক্যালরিমিটার: তাপের পরিমাপ করা হয়। ৫. ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপক যন্ত্র। ৬. বেকম্যান থার্মোমিটার: এর দ্বারা তাপমাত্রার সামান্যতম পরিবর্তনকে লিপিবদ্ধ করা হয়। ৭. ক্লিনিক থার্মোমিটার: মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ৮. ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা পরিমাপতে এই যন্ত্র ব্যবহৃত হয়। ৯. ডায়নামোমিটার: বৈদ্যুতিক ক্ষমতা মাপা হয়। ১০. স্পিডোমিটার: চলমান বস্তুর গতি নির্ধারণে ব্যবহার করা হয়। ১১. অ্যামমিটার: তড়িৎপ্রবাহ পরিমাপে ব্যবহৃত হয়। ১২. হাইগ্রোমিটার : বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র।