Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৬ তম

    হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?

    ক)
    অবকাশ রঞ্জিকা
    খ)
    বিধিধার্য সংগ্রহ
    গ)
    কাব্য প্রকাশ
    ঘ)
    গ্রামবার্তা প্রকাশিকা

    Explanation

    - গ্রামবার্তা প্রকাশিকা  উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা। - ১৮৬৩ সালের এপ্রিল মাসে  কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় এটি প্রথম প্রকাশিত হয়। - পরের বছর (১২৭১ বঙ্গাব্দের  আষাঢ়) থেকে এটি পাক্ষিক এবং ১৮৭১ সাল (১২৭৮ বঙ্গাব্দের  বৈশাখ) থেকে সাপ্তাহিকে পরিণত হয়। - প্রথমদিকে পত্রিকাটি মুদ্রিত হতো কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে; পরে ১৮৬৪ সালে কুমারখালিতে মথুরানাথ যন্ত্র স্থাপিত হলে সেখান থেকে মুদ্রিত হতে থাকে। - এ ছাপাখানাটি ১৮৭৩ সালে প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়র পিতা মথুরানাথ মৈত্রেয় হরিনাথকে দান করেন।

    Find Tutors

    View all Tutors