Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যে কেন বিখ্যাত?

    ক)
    চৈতন্য দেবের জীবনী সাহিত্য রচনার জন্য
    খ)
    শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের জন্য
    গ)
    প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য
    ঘ)
    চর্যাপদের ভাষা বাংলা তা প্রমাণের জন্য

    Explanation

    - বাংলার প্রাচীন পুঁথির খোঁজে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল যান এবং তৃতীয়বারের (প্রথমবার: ১৮৯৭, দ্বিতীয়বার: ১৮৯৮, তৃতীয়বার: ১৯০৭) প্রচেষ্টায় ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। তার এ অমর কীর্তির জন্য তিনি বিখ্যাত। - হরপ্রসাদ শাস্ত্রী ৬ ডিসেম্বর, ১৮৫৩ খ্রিষ্টাব্দে নৈহাটি, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। - আদি নিবাস- খুলনা জেলার কুমিরা গ্রামে। - প্রকৃত নাম শরৎচন্দ্র ভট্টাচার্য। পারিবারিক পদবি- ভট্টাচার্য। - তিনি বিএ ক্লাসে অধ্যয়নকালেই 'বঙ্গদর্শন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত 'ভারত মহিলা' প্রবন্ধটি রচনা করে 'হোলকার পুরস্কার' লাভ করেন। - সংস্কৃত কলেজ থেকে তিনিই একমাত্র প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ (১৮৭৭) হওয়ায় তাকে 'শাস্ত্রী' উপাধি দেওয়া হয়। - উপাধি- মহামহোপাধ্যায় (১৮৯৮), সি.আ.ই (১৯১১)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট (১৯২৭) উপাধিতে ভূষিত হন। - তিনি ১৭ নভেম্বর, ১৯৩১ খ্রিষ্টাব্দে মারা যান।

    Find Tutors

    View all Tutors