- যে ভাষা সুনির্দিষ্ট রুপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো-আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন । - বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাগীতি ' বা চর্যাপদ ' - সান্ধ্য ভাষা সমপর্কে হরপ্রসাদ শাস্ত্রী বলেন 'আলো - আঁধারির ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না' । - হরপ্রসাদ শাস্ত্রীর মতে, চর্যাপদের ভাষা সন্ধ্যা বা সান্ধ্য ভাষা । - ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা 'বঙ্গকামরূপী' । - প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন । - ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এর পদকর্তা ২৩ জন এবং - ড. সুকুমার সেনের মতে ২৪ জন । - সবচেয়ে বেশি ১৩ টি পদের রচয়িতা কাহ্নপা এবং প্রথম রচয়িতা লুইপা ।