Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার) - ৩০.০৯.২০২৩

    ‘হঠাৎ আলোর ঝলকানি' বইটর লেখক কে?

    ক)
    আবদুল্লাহ আবু সায়ীদ
    খ)
    সৈয়দ শামসুল হক
    গ)
    বুদ্ধদেব বসু
    ঘ)
    আবুল ফজল

    Explanation

    - বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। - পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর । - ঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা 'প্রগতি' (১৯২৭-২৯) ও কলকাতা থেকে তাঁর ও প্রেমেন্দ্র মিত্রের যৌথ সম্পাদনায় ত্রৈমাসিক 'কবিতা' (১৯৩৫) এবং হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক 'চতুরঙ্গ' (১৯৩৪) পত্রিকা সম্পাদনা করেন। - জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় তিনি ‘বাসন্তিকা’ পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন। - ১৯৪২ সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন। তার রচিত উল্লেখযোগ্য রচনাবলীঃ গল্পগ্রন্থ: - ‘অভিনয়, - অভিনয় নয়' (১৯৩০), - ‘রেখাচিত্র’ (১৯৩১), ' - হাওয়া বদল' (১৯৪৩), - 'হৃদয়ের জাগরণ (১৯৬১), - ‘ভালো আমার ভেলা’ (১৯৬৩), - ‘প্রেমপত্র’ (১৯৭২)। প্রবন্ধগ্রন্থ: - ‘ হঠাৎ আলোর ঝলকানি’ (১৯৩৫) , - ‘কালের পুতুল' (১৯৪৬), - ‘সাহিত্যচর্চা' (১৯৫৪), - ‘স্বদেশ ও সংস্কৃতি’ (১৯৫৭), - ‘সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৩)। স্মৃতিকথা: - ‘আমার ছেলেবেলা’ (১৯৭৩), - ‘আমার যৌবন' (১৯৭৬)। ভ্রমণ কাহিনী: - ‘সব পেয়েছির দেশে’ (১৯৪১), - ‘দেশান্তর’ (১৯৬৬)। সম্পাদনা: ‘আধুনিক বাংলা কবিতা' (১৯৬৩)।

    Find Tutors

    View all Tutors