Subject

    Govt.Jobs

    Topic

    সরকারি কর্ম কমিশন (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) - ১১.০৭.২০২৫

    "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়"- চরণটি কার?

    ক)
    ঈশ্বরচন্দ্র গুপ্ত
    খ)
    হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    গ)
    রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
    ঘ)
    নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়

    Explanation

    রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মিনী উপাখ্যান' নামক এক আখ্যায়িকা কাব্যগ্রন্থের অন্তর্গত 'স্বাধিনতা' কবিতা। - এ কবিতার বিখ্যাত পঙক্তি - “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়?” - এটি প্রকাশিত হয় ১৮৫৮ সালে। - তিনি কাব্যের কাহিনী আরোহন করেছেন টডের রাজস্থান কাহিনী নামক বই থেকে। - তিনি ১৮৭২ সালে কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব ও ঋতুসংহারের পদ্যানুবাদ করেছিলেন। একই বছরে প্রকাশিত নীতিকুসুমাঞ্জলি তার অপর পুস্তিকা, যা সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ। -  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 'উৎকল দর্পণ' নামে উড়িয়া ভাষায়ও একটি সংবাদপত্র প্রকাশ করেন। কবির উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থগুলো হলো: - পদ্মিনী উপাখ্যান (১৮৫৮) - কর্মদেবী(১৮৬২) - হোমারের কাব্যের অনুবাদ। - নীতি কুসুমাঞ্জলি (১৮৭২) - শূরসুন্দরী(১৮৬৮) - কাঞ্চীকাবেরী(১৮৭৯) - ভেক-মূষিকের যুদ্ধ(১৮৫৮),

    Find Tutors

    View all Tutors