Subject
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
Topic
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অধিক্ষক - পুরুষ) - ০৩.০২.২০২৪
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?' - চরণটি কার ?
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?' - চরণটি কার ?
ক)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরখ)
মধুসূদন দত্তগ)
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ঘ)
হেমচন্দ্র গঙ্গোপাধ্যায়Explanation
- 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?'- চরণটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায় তাঁর জন্ম। - তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও উড়িয়া ভাষা ও সাহিত্যে ব্যুৎপন্ন ছিলেন। ছাত্রাবস্থায় ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকরএ তাঁর কবিতা প্রকাশিত হয়। - তিনি নিজে কলকাতা থেকে মাসিক রস সাগর (১৮৫২) (পরিবর্তিত নাম সংবাদ সাগর) ও সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) সম্পাদনা করেন। এডুকেশন গেজেট পত্রিকা (১৮৫৫) প্রকাশিত হলে তিনি তার সহসম্পাদক নিযুক্ত হন। এতে তাঁর গদ্যপদ্য উভয় প্রকার রচনা প্রকাশিত হতো। - রঙ্গলালের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি পদ্মিনী উপাখ্যান ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। - এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের Annals and Antiquities of Rajasthan-এর কাহিনী অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য। - ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়/ দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে। তাঁর রচিত অন্যান্য কাব্য হচ্ছে: - কর্মদেবী (১৮৬২), - শূরসুন্দরী (১৮৬৮) ও - কাঞ্চী কাবেরী (১৮৭৯)। - তিনি কালিদাসের ঋতুসংহার ও কুমারসম্ভব-এর পদ্যানুবাদ (১৮৭২) করেন। - তাঁর নীতিকুসুমাঞ্জলি (১৮৭২) সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অপর পদ্যানুবাদ। - ১৮৮৭ খ্রিস্টাব্দের ১৩ মে তাঁর মৃত্যু হয়।Related questions
হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে ?“একাত্তরের যীশু” গল্পটির রচয়িতা কে ?"Ballad" কি ?বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে ?বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য সংখ্যা ছিলেন কতজন ?বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি ?ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। পঙক্তিটি রচয়িতা কে?অমর কথাশিল্পী নামে পরিচিত -
