Subject
Govt.Jobs
Topic
নিপোর্ট (হোম-ইকোনমিস্ট) - ১১.০২.২০২৪
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?'- চরণটির রচয়িতা কে?
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?'- চরণটির রচয়িতা কে?
ক)
ঈশ্বরচন্দ্র গুপ্তখ)
মাইকেল মধুসূদন দত্তগ)
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ঘ)
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়Explanation
- 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?'- চরণটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায় তাঁর জন্ম। - তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও উড়িয়া ভাষা ও সাহিত্যে ব্যুৎপন্ন ছিলেন। ছাত্রাবস্থায় ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকরএ তাঁর কবিতা প্রকাশিত হয়। - তিনি নিজে কলকাতা থেকে মাসিক রস সাগর (১৮৫২) (পরিবর্তিত নাম সংবাদ সাগর) ও সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) সম্পাদনা করেন। এডুকেশন গেজেট পত্রিকা (১৮৫৫) প্রকাশিত হলে তিনি তার সহসম্পাদক নিযুক্ত হন। এতে তাঁর গদ্যপদ্য উভয় প্রকার রচনা প্রকাশিত হতো। - রঙ্গলালের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি পদ্মিনী উপাখ্যান ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। - এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের Annals and Antiquities of Rajasthan-এর কাহিনী অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য। - ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়/ দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে। তাঁর রচিত অন্যান্য কাব্য হচ্ছে: - কর্মদেবী (১৮৬২), - শূরসুন্দরী (১৮৬৮) ও - কাঞ্চী কাবেরী (১৮৭৯)। - তিনি কালিদাসের ঋতুসংহার ও কুমারসম্ভব-এর পদ্যানুবাদ (১৮৭২) করেন। - তাঁর নীতিকুসুমাঞ্জলি (১৮৭২) সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অপর পদ্যানুবাদ। - ১৮৮৭ খ্রিস্টাব্দের ১৩ মে তাঁর মৃত্যু হয়।Related questions
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...........। পরবর্তি সংখ্যাটি কত?ব্রিটিশ প্রিন্স হ্যারির ’স্মৃতিকথা’ গ্রন্থের নাম কি?একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?The handwriting which can not be clearly read is-4 + 7 + 10 + 13 + .................. ধারাটির কোন পদ 304?যদি x ∈ N: 13 < x < 17 এবং x মৌলিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি সত্য?বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
