Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

    ক)
    বাংলাদেশ স্বপ্ন দেখে
    খ)
    বন্দী শিবির থেকে
    গ)
    বিধ্বস্ত নীলিমা
    ঘ)
    নিজ বাসভূমে

    Explanation

    ‘স্বাধীনতা তুমি’ - বিখ্যাত এই কবিতাটি শামসুর রহমানের  ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। ১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান জোহরা বেগমকে বিয়ে করেন। শামসুর রহমানের কাব্যগ্রন্থ: - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - শূন্যতায় তুমি শোকসভা, - ইকারুসের আকাশ, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - শুনি হৃদয়ের ধ্বনি, - অন্ধকার থেকে আলোয় ইত্যাদি। শামসুর রহমান রচিত আত্মস্মৃতি গ্রন্থ: - স্মৃতির শহর, - কালের ধুলোয় লেখা।

    Find Tutors

    View all Tutors